রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ জয় লাভ করেছে।

দশ উইকেটে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ।


টেস্টে বাংলাদেশের এটিই প্রথম দশ উইকেটে জয়।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্ট খেলেছে বাংলাদেশ। ১৪তম টেস্টে এসে দশ উইকেটের এই ঐতিহাসিক বিজয় বাংলাদেশের।

২১ বছর পর এবার ক্রিকেটে প্রথমবার পাকিস্তান জয় করলে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী মিরাজরা।

এই টেস্টে ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম। এই প্রাইজমানি তিনি বাংলাদেশের বন্যার্ত মানুষের সহায়তায় দান করে দেয়ার ঘোষণা দিয়েছেন। প্রথম ইনিংসে ১৯১ রানের সৌজন্যে ম্যাচসেরার পুরস্কার জেতেন এই ব্যাটসম্যান।

মুশফিক ম্যাচ সেরা হয়ে পেয়েছেন তিন লাখ পাকিস্তানি রূপি। বাংলাদেশী টাকায় যা প্রায় এক লাখ ২৮ হাজার টাকার বেশি।

টেস্টে পাকিস্তান নবম প্রতিপক্ষ যাদের হারিয়েছে বাংলাদেশ। এখন বাকি শুধু দক্ষিণ আফ্রিকা ও ভারত।