শনিবার প্যারিসের উত্তরে অবস্থিত লা বুরজে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
রুশ বংশোদ্ভূত ৩৯ বছর বয়সী ধনকুবেরকে টেলিগ্রাম অ্যাপ সম্পর্কিত একটি অপরাধে জড়িত থাকার ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে বলে জানা যাচ্ছে।
ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, মি. দুরভকে বহনকারী ব্যক্তিগত উড়োজাহাজটি শনিবার সন্ধ্যায় ফ্রান্সের লা বুরজে বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজ থেকে নামার পর তাকে গ্রেফতার করা হয়।রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাসের একটি খবরে বলা হয়েছে যে, মি. দুরভকে গ্রেফতারের খবরটি রুশ কর্তৃপক্ষ ইতোমধ্যেই জানতে পেরেছে এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছে।
গ্রেফতারের বিষয়ে ফ্রান্সে অবস্থিত রাশিয়ার দূতাবাস ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিচ্ছে বলেও রুশ সংবাদ মাধ্যমটির খবরে জানানো হয়েছে।
গ্রেফতারের বিষয়ে ফরাসি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে যে, বার্তা আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম টেলিগ্রামে অপরাধমূলক কার্যকাণ্ড নির্বিঘ্নে চলতে দেওয়ার অভিযোগ রয়েছে।
এই অভিযোগেই মি. দুরভকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবরে বলা হচ্ছে।
তবে বিষয়টি নিয়ে টেলিগ্রাম অ্যাপ কিংবা ফরাসি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
0 Comments